সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পেয়ারা কেন খাবেন? জানুন ১০টি উপকার

    পেয়ারা কেন খাবেন? জানুন ১০টি উপকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পেয়ারা আমাদের সবার পরিচিত এক উপকারী ফল। বাজারে পাওয়া যায় সারা বছর, দামেও সাশ্রয়ী, আর পুষ্টিতে ভরপুর। কাঁচা হোক বা পাকা, লবণ-লঙ্কা দিয়ে খাওয়া পেয়ারা যে কতটা মজার—তা বলে বোঝানো যায় না। এই গরমে পেয়ারা খাওয়ার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। আসুন এক নজরে জেনে নিই, ফাইবার সমৃদ্ধ এ ফলটির কিছু জাদুকরী গুণের কথা-

    ১. পেয়ারা রক্তসঞ্চালন ঠিক রাখে এবং কোলেস্টরেল নিয়ন্ত্রণ করে। যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত এই ফলটি খেতে পারেন।

    ২. নিয়মিত পেয়ারা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমবে। তাদের জন্য এটি ওষুধের মতো কাজ করবে বলছেন চিকিৎসকরা।

    ৩. শরীরের ক্ষতিকর ব্যাক্টেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করে।

    ৪. পেয়ারায় রয়েছে ভিটামিন ‘এ’ যা দৃষ্টিশক্তি বাড়ায় ও রাতকানা রোগ থেকে রক্ষা করে।

    ৫. পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে।

    ৬. ক্যানসার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন, ক্যানসার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এই ফল।

    ৭. প্রোস্টেট ক্যানসার ও স্তন ক্যানসার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী।

    ৮. পেয়ারা চিবিয়ে খেলে দাঁতও ভালো থাকে।

    ৯. শরীরে পানির ভারসাম্য ঠিক রাখে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কাজ করে।

    ১০. ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন