শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নাফ নদীতে ধরা পড়ল ২৬ কেজি ওজনের কোরাল 

    নাফ নদীতে ধরা পড়ল ২৬ কেজি ওজনের কোরাল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ২৬ কেজি ওজনের বড় একটি কোরাল মাছ। 

    গতকাল বুধবার দুপুরে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোহাম্মদ মোদাচ্ছের নামের স্থানীয় এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে সেটি তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

    মৎস্যশিকারী মোদাচ্ছির বলেন, বুধবার ফজরের নামাজ শেষে বড়শি নিয়ে নাফ নদের শাহপরীর দ্বীপ জেটিতে গিয়ে বড়শি ফেলি। পরে দেখা যায় বড়শিতে বড় কোরাল মাছটি আটকা পড়ে। মাছটি তুলে মেপে প্রায় ২৬ কেজি ওজন পাওয়া গেছে। প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা ধরে সাবরাংয়ের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয় । তিনি আরো বলেন, তিন বছর ধরে জেটিতে বড়শি নিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি । অনেক সময় ছোট বড় মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি করে সংসারের খরচ চলে, পরিবারে মাছের চাহিদাও মেটে। আমার মত আরো অন্তত ২০ জন জেলে প্রতিদিন জেটিতে বড়শি নিয়ে মাছ ধরেন। 

    মাছটির ক্রেতা মোহাম্মদ ফারুক বলেন, বড়শিতে আটকা পড়া ২৬ কেজি ওজনের কোরাল মাছটি ৩৩ হাজার টাকা দিয়ে কিনেছি। টেকনাফের স্থানীয় মানুষের কাছে কোরাল মাছের বেশ কদর রয়েছে। আশা করি, লাভে বিক্রি করতে পারব।

    এবিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। কোরাল খুবই সুস্বাদু মাছ। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন এই মৎস্য কর্মকর্তা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন