শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নীলফামারীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নীলফামারীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশা বটতলা গ্রামের আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪জুলাই) ভোর রাতে ওই বাড়িতে পাঁচজন ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে সবাইকে জিম্মি করে নেয়। 

ব্যবসায়ী সিদ্দিকের হাত পা বেঁধে ও পরিবারের সদস্যদের গলায় চাপাতি ঠেকিয়ে ঘরের আসবাবপত্র কাপড় চোপড় তছনছ করে ৮ লাখ টাকা, চারটি গলার হারসহ ৮ ভরি সোনা, দুইটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মুরগী ব্যবসায়ী সিদ্দিক জানান, ডাকাতদের একজনের মুখে মাস্ক ও লুঙ্গি পরা আর বাকি চারজনের পরনে ছিল থ্রি কোয়াটার প্যান্ট এবং খালি গায়ে। হাতে ছিল চাপাতি, লাঠি ও অন্যান্য অস্ত্র। প্রথমে আমাকে বেঁধে রাখে এবং মারধর করে। পরিবারের অন্যান্য সদস্যদের গলায় চাপাতি ঠেকিয়ে রেখে নগদ ৮ লাখ সহ সোনাদানা নিয়ে যায়।

কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি। ডাকাতদের চিহিৃত করে টাকা ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন