শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বোরকা পড়ে মেয়ে সাজার চেষ্টা, চেকপোস্টে রোহিঙ্গা যুবক আটক 

    বোরকা পড়ে মেয়ে সাজার চেষ্টা, চেকপোস্টে রোহিঙ্গা যুবক আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফ পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমেদের ছেলে। 

    পুলিশ ধারণা করছেন, বোরকা পরে বাঙালিদের টার্গেট করে অপহরণের জন্য বের হয়েছিল ওই যুবক । আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিলেন।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল। এ সময় বোরকা পরা একজন চেকপোস্ট পার হচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  এ সময় তিনি এলোমেলো কথাবর্তা বলেন। পরে জানতে পারি বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে  ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিলেন। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন