বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক
  • পাহাড় ধসে সাজেকে ৪ শতাধিক পর্যটক আটকা

    পাহাড় ধসে সাজেকে ৪ শতাধিক পর্যটক আটকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বুধবার রাতের ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর ফলে সাজেক পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

    বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সড়ক বন্ধ থাকায় বর্তমানে সাজেক এলাকায় ৪২৫ জন পর্যটক আটকা পড়ে রয়েছেন।

    শিরিন আক্তার বলেন, গতরাতে রাতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক–বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পরেছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। তবে নন্দরাম এলাকায় ধসে পরা মাটির পরিমাণ বেশি হওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে মাটি সরানোর জন্য ভেকু পাঠানো হচ্ছে।

    ইউএনও জানান, দ্রুত মাটি সরানোর কাজ চলছে। মাটি সরানো সম্পন্ন হলেই যান চলাচল শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন