শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অস্ট্রেলিয়াকে চাপে রেখে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ অক্টোবরে পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সিএনজি সংকটে নাকাল রাজধানী, পাম্পের বাইরে কিলোমিটারজুড়ে গাড়ির লাইন স্বাধীনতার স্বপ্ন আর বাস্তবতা নিয়ে আক্ষেপ পরান বন্দ্যোপাধ্যায়ের সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস হরমুজকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের, ক্ষুব্ধ ইরান দ্বিতীয় সেশনে সমানে সমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া ধানমন্ডি ৩২ থেকে আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মী আটক
  • কিশোরগঞ্জ সদরে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

    কিশোরগঞ্জ সদরে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জের বড়বাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর (হাতপাখা প্রতীক) মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।

    গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়, সালাম-মুসাফাহা এবং দলীয় বার্তা তুলে ধরেন। ব্যবসায়ীরা তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন বিষয়ে বিভিন্ন অভিমত জানান।

    এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি রুকন উদ্দিন, সেক্রেটারি সাদিকুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি জেনারেল মাজহারুল ইসলাম মাজহার, জেলা মুজাহিদ কমিটির দায়িত্বশীল কাঞ্চন ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি আহমাদুল্লাহ বিন ফরিদ, সাবেক সদস্য সচিব হাফিজুল ইসলাম হামিম, বর্তমান জেলা সভাপতি তানভীর আহমাদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া এবং শহর সভাপতি এনামুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন