শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

    লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে কল্পনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর রাড়ির লোক জনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে কল্পনার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

    বুধবার (২৩ জুলাই) দুপুরে শ্বশুর-শ্বাশুড়িসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে গৃহবধূর বড় ভাই আলমগীর হোসেন এ অভিযোগ তোলেন। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় কল্পনার স্বজনরা।

    নিহত কল্পনা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামের মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমনের স্ত্রী।

    নিহতের ভাই আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, প্রায় ৮ দিন আগে কল্পনার কন্যা সন্তান হয়েছে। সেজন্য গত মঙ্গলবার বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যায়। এ সময় মিষ্টিসহ বিভিন্ন জিনিপত্র নিয়েছে। সেগুলো কম হওয়ায় কল্পনার শ্বশুর-শাশুড়ি তাকে বিভিন্ন কথা শোনায়। ধারণা করা হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যায় তারা। খবর পেয়ে আমাদের বাড়ির লোকজন গিয়ে তার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে।

    আলমগীর আরও বলেন, ১৬-১৭ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। তার স্বামী ওমান থাকে। সেই সুযোগে শ্বশুর-শাশুড়ি তাকে নানানভাবে নির্যানত-নিপীড়ন করে আসতো।

    ঘটনার বিষয়ে জানার জন্য চেষ্টা করেও গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম বলেন, শুনেছি গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ তাকে ফাঁস দেওয়া অবস্থায় পায়নি। ঘটনাটি তদন্ত চলছে। তার শ্বশুর বাড়ির লোকজনও আত্মগোপনে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন