শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অক্টোবরে পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর আশা প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সিএনজি সংকটে নাকাল রাজধানী, পাম্পের বাইরে কিলোমিটারজুড়ে গাড়ির লাইন স্বাধীনতার স্বপ্ন আর বাস্তবতা নিয়ে আক্ষেপ পরান বন্দ্যোপাধ্যায়ের সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস হরমুজকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের, ক্ষুব্ধ ইরান দ্বিতীয় সেশনে সমানে সমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া ধানমন্ডি ৩২ থেকে আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মী আটক বিদ্যুৎ সংকটে ক্ষোভ, বগুড়া-সিরাজগঞ্জ-যশোরে ভিন্ন চিত্র
  • বিকল ভাসমান ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী 

    বিকল ভাসমান ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সাগরে  ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ভেসে থাকা ‘হাবিবা’ নামক একটি মাছ ধরার ট্রলার ও বিপদগ্রস্থ ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক সপ্তাহ আগে ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে এই ট্রলার সাগরে গিয়েছিল। 

    আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
     
    গত মঙ্গলবার (২২ জুলাই ) রাতে নৌবাহিনী যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ সাগরে  নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী দ্বীপ হতে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুজে পায়। এ সময় ট্রলারে অবস্থানরত  জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত প্রদর্শন করতে থাকে যা নৌবাহিনী এই ট্রলারটিকে সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায়  জাহাজটি ভাসতে থাকা ট্রলারের নিকট ছুটে যায়। 

    ট্রলারটির নিকট পৌঁছানোর পর নৌ সদস্যরা মাঝিদের কাছ থেকে অবগত হন যে, তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ৪ দিন ধরে তারা গভীর সাগরে  ভাসমান অবস্থায় রয়েছে। তাদের কাছে অবশিষ্ট খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় তাদের করুণ অবস্থা পরিলক্ষিত হলে নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে তাদের খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করেন। 

    পরবর্তীতে  নৌবাহিনীর সদস্যগণ জেলেসহ ট্রলারটিকে আজ বুধবার দুপুরে নিরাপদে কুতুবদিয়া দ্বীপ এলাকায় নিয়ে আসে। 

    এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ট্রলারে থাকা ১৮ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন। অসহায় জেলেরা তাদের জীবন রক্ষা করার জন্য এবং তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য নৌবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নৌ সদস্যরা জানতে পারেন যে, দুর্ঘটনা কবলিত ট্রলারটি ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ শিকারের উদ্দেশ্যে সপ্তাহ আগে সাগরে যায়। 

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, ব্লু-ইকোনমি সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজ নিয়োজিতকরণের মাধ্যমে সমগ্র বঙ্গোপসাগরে ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন