শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিদ্যুৎ সংকটে ক্ষোভ, বগুড়া-সিরাজগঞ্জ-যশোরে ভিন্ন চিত্র স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় পদক্ষেপ: ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ
  • ট্রাক ওভারটেক করতে গিয়ে বাস খাদে, আহত ৩০

    ট্রাক ওভারটেক করতে গিয়ে বাস খাদে, আহত ৩০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন।

    সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুট্রাপাড়া এলাকার একটি ব্যাগ ফ্যাক্টরিতে আশুগঞ্জ থেকে একটি বাস প্রতিদিন শ্রমিক নিয়ে আসে। সোমবার সকালে শ্রমিক নিয়ে আসার সময় ফ্যাক্টরির কাছাকাছি এসে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায় বাসটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে জেলা সদর হাসপাতালে ১৯ জন আহত রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক।

    খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন