শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ঝিনাইদহে ৬ দফা দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন

    ঝিনাইদহে ৬ দফা দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম। 

    রোববার (২০ জুলাই) সকাল ১১টায় ঝিনাইদহের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করে দলটি। 

    সে সময় উপস্থিত ছিলেন— হেফাজতে ইসলাম ঝিনাইদহ শাখার সভাপতি, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, সহ-সভাপতি শায়েখ যাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা যুবায়ের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি ইলিয়াসসহ দলটির অন্যান্য নেতা কর্মীরা। 

    সংবাদ সম্মেলনে প্রেসনোট পাঠ করেন দলের জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী। 

    বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ঝিনাইদহ শাখার অন্যান্য নেতা কর্মীরা। দাবিগুলো হলো— জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন বন্ধ করা, ইসলামপন্থীদের নামে কথিত সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ ধারায় ভিত্তিহীন জঙ্গি মামলা প্রত্যাহার, ভিত্তিহীন জঙ্গি অপবাদ প্রদান বন্ধ করা, তাবলীগ ও ইসলামি আন্দোলনের উপর নজরদারি বন্ধ, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ইসলামি মূল্যবোধ বিরোধী বিদেশি প্রভাব প্রতিরোধে সরকারী অবস্থান থাকাসহ ধর্ম প্রাণ মানুষের সকল ধরনের নির্যাতন ও মিডিয়া প্রপাগাণ্ডা বন্ধ করা।

    বক্তারা বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে পশ্চিমারা এ দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার পায়তারা করছে। 

    বাংলাদেশে তারা বিগত দিনে অনেক জঙ্গি নাটক মঞ্চস্থ করেছেন আর এ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করে তা আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন