শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সড়ক দুর্ঘটনায় নার্সারি ব্যবসায়ীর মৃত্যু 

    সড়ক দুর্ঘটনায় নার্সারি ব্যবসায়ীর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান নামে এক নার্সারি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কমলগঞ্জের শমশেরনগরে ঈগল নার্সারির মালিক ছিলেন।

    শনিবার (২০ই জুলাই) সকালে ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, কমলগঞ্জের শমশেরনগর বিমান ঘাঁটি থেকে মাছ নিয়ে আসা একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গাড়িটিতে ছিলেন চালক ও মালিক। ঘটনাস্থলেই গাড়ির মালিক আশিকুর রহমান নিহত হন।

    এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

    চালক সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

    নিহত আশিকুর রহমান ছিলেন একজন তরুণ উদ্যোক্তা ও নার্সারি ব্যবসায়ী। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন