শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

    ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

    ঘটনাটি ঘটে গত ৩ জুলাই। সিলেট থেকে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ভ্যান মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করা হয়।

    ঘটনার ভিডিওচিত্র ও তথ্য সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

    পরে গতকাল (সোমবার, ১৪ জুলাই) সংশ্লিষ্ট ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

    হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন