বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • সীতাকুণ্ডে জেএএম সংস্থার উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান

    সীতাকুণ্ডে জেএএম সংস্থার উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জেএএম সংস্থার উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়েছে।

    শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীতাকুণ্ড পৌর সদরের এলকে সিদ্দিকী স্কয়ারে লায়ন আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

    এ সময় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন আসলাম চৌধুরী বলেন, সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুণ্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের সেবা, দুর্যোগ ও দুর্বিপাকে সহযোগিতার হাত প্রসারিত করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাসহ সীতাকুণ্ডের সব প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সন্ত্রাস ও বেকারমুক্ত সীতাকুণ্ডের যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নে তারুণ্যের স্পৃহা এবং প্রাজ্ঞজনদের মেধাকে কাজে লাগানো গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে, ইনশাআল্লাহ।

    তিনি আরও বলেন, আমাদের এ সেবা কার্যক্রম সীতাকুণ্ডজুড়ে অব্যাহত থাকবে। এছাড়াও শিক্ষার প্রসার, মেধাবৃত্তি, কর্মক্ষেত্র সৃষ্টি, নারী উন্নয়নসহ যা যা প্রয়োজন, ইনশাআল্লাহ তার যোগান ও বাস্তবায়নে আমাদের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো ঘাটতি থাকবে না। যেখানে যা প্রয়োজন, তার সংস্থানই হোক আমাদের সকলের অঙ্গীকার।

    প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেবা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চিকিৎসক সমন্বয়ক ডা. ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর প্রথম ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডা. খোরশেদ জামিল চৌধুরী, ডা. মোনাইম ফরহাদ, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, ডা. জাকের হোসেন,
    মোরসালিন প্রমুখ।

    এ সময় চট্টগ্রামের নামকরা প্রায় ৩০ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ২ হাজার মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন। পুরো হেলথ ক্যাম্পে চিকিৎসকদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ ঈসা চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন