রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ইয়াবার কাঁচামাল সহ কুয়াকাটায় চার যুবক আটক

    ইয়াবার কাঁচামাল সহ কুয়াকাটায় চার যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচ সহ চার  যুবককে গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর।

    বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে প্রেসব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ। 

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা  ও ভয়ংকর মাদক ক্রিস্টাল আইচ সহ চার যুবককে আমরা হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকা। 

    আটককৃতরা হলো রাসেল মল্লিক (৩২), পিতা:  মতিন মল্লিক, আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক, রাকিব (২৯),  মেহেদী হাসান (২৫),  এরা প্রত্যেকেই মহিপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটা একটি আবাসিক হোটেলের বয় হিসাবে কাজ করে আসছেন। মহিপুর থানা হেফাজত থেকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

     
    বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের টার্গেট করে এরা বিভিন্ন সময় মাদকসাপ্লাই করে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন