শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • পটুয়াখালীতে ড. মাসুদের নির্দেশনায় এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় শিবিরের হেল্প ডেস্ক  

    পটুয়াখালীতে ড. মাসুদের নির্দেশনায় এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় শিবিরের হেল্প ডেস্ক  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় উপজেলার সবচেয়ে বড় তিন পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক চালু করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জামায়াতে  ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। 

    বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত  বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ধানদি কামিল মাদ্রাসায় শিক্ষার্থী বান্ধব এই হেল্প ডেস্ক চালু করা হয়।

    বাউফল উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেনের নেতৃত্বে হেল্প ডেস্ক থেকে  উপজেলার তিন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে পাঁচশত হাফ লিটার পানির বোতল, পাঁচ শতাধিক খাবার স্যালাইন, সহস্রাধিক কলম এবং মাস্ক বিতরণ করা হয়।

    ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষার্থী আফনান ফাতেমা বলছেন, ইসলামী ছাত্র শিবিরের এ ধরনের আয়োজনে আমি অত্যন্ত খুশি। একই সাথে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচি দেয়ার জন্য  ড. মাসুদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।

    ধান্দি কামিল মাদ্রাসার শিক্ষার্থী  হাফেজ তামিম বলেন, আমি পরীক্ষা শেষ করে পানির দোকান খুজতেছিলাম। কয়েক ঘন্টা পরীক্ষা দিয়ে গলা শুকিয়ে আসছিল। হঠাৎ দেখলাম ইসলামী ছাত্রশিবির ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্যারের শিক্ষার্থীবান্ধব হেল্প ডেস্কে ছাত্র-ছাত্রীদের ভিড়। পরে সেখানে গিয়ে দেখলাম পানির বোতল, কলম আর মাস্ক দিচ্ছে। সবার মত আমিও নিলাম। এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ রইল ।

    এ সময় উপজেলার তিন পরীক্ষাকেন্দ্রে  উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্র শিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ, অফিস সম্পাদক জুবায়ের, বাউফল পূর্বজোনের সভাপতি আবিদ আল নাহিয়ান, ধান্দি কামিল মাদ্রাসার সভাপতি হাফেজ সিফাত, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি  তাহসানুল বান্না, বাউফল পৌর সভাপতি  হাফেজ নাহিদুল ইসলাম, বাউফল দক্ষিণ জোনের সভাপতি জাকারিয়া, নাজিরপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক নাঈমসহ অন্যরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন