রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • নতুন কাগজে মাসোহারা সংক্রান্ত সংবাদ প্রকাশ

    বদলি চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির বিতর্কিত আইসি গাজী মিজান

    বদলি চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির বিতর্কিত আইসি গাজী মিজান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গাজী মিজানুর রহমানকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।

    গত ১৭ জুন, মঙ্গলবার দৈনিক নতুন কাগজ এর অনলাইন ভার্সনে “যমুনায় মাছ ধরতে মাসোহারা দিতে হয় চৌহালী নৌ-পুলিশের ওসিকে" শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে যমুনা নদীতে মাছ ধরতে জেলেদের কাছ থেকে মাসোহারা নেয়ার অভিযোগ উঠে আসে আইসি গাজী মিজানের বিরুদ্ধে।

    সংবাদটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে তদন্তের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় নৌ পুলিশের টাঙ্গাইল অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির আকন্দকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

    পরবর্তীতে, ২৬ জুন বৃহস্পতিবার নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মাসুমা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে গাজী মিজানুর রহমানকে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বরিসুর নৌ-পুলিশ ফাঁড়িতে (ঢাকা অঞ্চল) বদলি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ বিষয়ে চৌহালী উপজেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করায় প্রশাসনের প্রশংসা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন