বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক
  • বিজয়নগরে দু পক্ষের সংঘর্ষে ছেলের কোপে বাবার হাত বিচ্ছিন্ন!

    বিজয়নগরে দু পক্ষের সংঘর্ষে ছেলের কোপে বাবার হাত বিচ্ছিন্ন!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি পুকুর নিয়ে দু পক্ষের সংঘর্ষে আহত আন্তত ৬ জন।উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের ইছামউদ্দিন সাথে হুমায়ুন কবীরের মধ্যে দীর্ঘদিন ধরে পুকুর নিয়ে ঝামেলা হচ্ছিল। এ নিয়েই ছেলের কোপে বাবার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরউপজেলার চানপুর এলাকায়। ২২ জুন রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার ইছামদ্দিন তার সরকার কতৃক লিজ নেয়া পুকুরে চুন দিচ্ছিলেন। এক পর্যায়ে প্রতিপক্ষ হুমায়ুন কবীর,ও ইদ্রিস মোল্লা ও ছেলে মেহেদী পুকুরের পাড়ে গিয়ে ইছামদ্দিনকে ডেকে পাড়ে তুলে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করেন ইছামদ্দিনের। পরে বাবাকে বাচাতে ইছামদ্দিনের ছেলে আমিনুল ইসলাম দৌড়ে বাবার কাছে যেতেই হুমায়ুন কবীর ও ইদ্রিস মোল্লা আমিনুলকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপালে একপর্যায়ে আমিনুলের হাত কাটার উদ্যেশ্য করে তার হাত চেপে ধরেন হুমায়ুন কবীর ও ইদ্রিস মোল্লা।

    ইদ্রিসের ছেলে মেহেদী আমিনুলের হাত কোপ দিতে হাত সরিয়ে ফেলেন আমিনুল এবং সেই কোপ বাবা ইদ্রিসের হাতে পরে বাবার হাত বিচ্ছিন্ন হয়। পরে স্থানীয়দের সহায়তায় ইদ্রিস ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান।

    এদিকে আহত ইছামদ্দিন ও আমিনুল ইসলাকে হাসপাতালে নিতে বাধা হয়ে ওই এলাকার কয়েকটি পয়েন্টে দাড়িয়েছিলেন হুমায়ুন কবীরের লোকজন এক পর্যায়ে বিজয়নগর থানা পুলিশ তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ১৩ বছর ধরে ইছামদ্দিন সরকার থেকে পুকুর লিজ নিয়ে মাছ ও কৃষি চাষাবাদ করছেন। কিন্তু হুমায়ুন কবীররা বি এস মুলে দাবী করেন এটা তাদের বাবার সম্পত্তি। এ নিয়ে বি এস বাতিল ও হুমায়ুন কবীরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ রেলওয়ে।

    বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম , বলেন,পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন আছে। এখনো কারো পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ  আসেনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন