শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে নবীনগরে প্রস্তুতিমূলক সভা

    নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে নবীনগরে প্রস্তুতিমূলক সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকাল ১১টায় নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন।

    সভায় পরীক্ষার কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা বজায় রাখা, নির্বিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ইউএনও রাজীব চৌধুরী সকলের সহযোগিতায় একটি নকলমুক্ত, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

    সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন পরীক্ষাসংক্রান্ত সরকারি নির্দেশনাসমূহ পাঠ করে শোনান এবং উপস্থিত সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান, এ বছর নবীনগর উপজেলায় ৭টি কলেজ, ২টি কারিগরি ও ১টি মাদ্রাসা কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ১২টি কলেজ, ২টি কারিগরি ও ৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

    সভা শেষে অংশগ্রহণকারীরা একটি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন