শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

    সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নবীন কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    রোববার (২২ জুন) সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    সেনাপ্রধান বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সম্পদ সুরক্ষা, সমুদ্রপথে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

    অনুষ্ঠানে সেনাপ্রধান জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং নবীন কর্মকর্তাদের আটটি প্লাটুন তাকে সালাম জানায়। দীর্ঘ প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

    অনুষ্ঠানে ৫২ জন নবীন নৌ কর্মকর্তা কমিশন লাভ করেন, যাদের মধ্যে ৪৪ জন মিডশিপম্যান ও ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৮ জন নারী এবং ৪ জন বিদেশি কর্মকর্তা ছিলেন।

    অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন