শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • ‎আনোয়ারায় বিএনপি মিছিলে হামলার ঘটনায় শাহেদ মেম্বার আটক

    ‎আনোয়ারায় বিএনপি মিছিলে হামলার ঘটনায় শাহেদ মেম্বার আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার মামলায় শাহেদুল আলম নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর হাজীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    ‎গ্রেপ্তার শাহেদুল আলম বারখাইন ইউনিয়নের সাহেব মিয়ার ছেলে এবং ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য।

    ‎এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রকাশ্যে ভোট দেন এবং সেই ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেন। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক বছরের জন্য পরিষদ সদস্য হিসেবে তার কার্যক্রম স্থগিত করে।

    ‎আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শাহেদুল আলম এজহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন