শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • নবীনগরে সাবেক দুই সৈনিকের জন্য দোয়া মাহফিল

    নবীনগরে সাবেক দুই সৈনিকের জন্য দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতি, নবীনগর উপজেলা শাখার আয়োজনে দুই প্রাক্তন সৈনিকের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২১ জুন) সকালে নবীনগর পৌর শহরের সৈনিক হোটেলের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সাবেক সেনা সদস্য সার্জেন্ট সামসুল হক ও সাংবাদিক সার্জেন্ট মোস্তফা কামালের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

    তিনি বলেন, “দেশপ্রেমিক সৈনিকদের আত্মত্যাগ জাতির গৌরব। তাঁদের কর্মময় জীবনের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাহের এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

    শোকসভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক সৈনিকগণ। বক্তারা প্রয়াত দুই গুণী ব্যক্তির দেশপ্রেম, সততা ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

    অনুষ্ঠান শেষে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন