শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরো ৬ জন

    চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরো ৬ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তবে এদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। শুক্রবার (২০ জুন) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    ‎প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩টি, শেভরনের ল্যাবে ১৬টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩টি, ন্যাশনাল হাসপাতালে ১৭টি, মেট্রোপলিটন হাসপাতালে ১০টি, এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়।

    ‎পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরনের ল্যাবে ২ জন, ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জন নতুন করোনা রোগী শনাক্ত হন।

    ‎এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার ৮১ জনের নমুনা পরীক্ষায় ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

    ‎উল্লেখ্য, মোট করোনা আক্রান্ত ৫৬ জনের মধ্যে ৪৯ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা এবং বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যে চট্টগ্রামে এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন