শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • সময়ানুবর্তিতায় গাফিলতি, শোকজ নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরকর্মীরা

    সময়ানুবর্তিতায় গাফিলতি, শোকজ নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরকর্মীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত ১৮ জুন এই শোকজ নোটিশ জারি করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (১৯ জুন)। আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

    পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে পৌরসভায় নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তাসহ ৮ জন কর্মকর্তা এবং প্রায় ৭০ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন রয়েছেন চুক্তিভিত্তিক নিয়োজিত। কিন্তু তারা নিয়মিত দেরিতে অফিসে আসছেন বলে অভিযোগ ওঠে, যার ফলে সেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়।
    ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘পৌর বিধিমালা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও আমি অফিসে গিয়ে কাউকে সময়মতো পাইনি। তাই সবাইকে শোকজ করেছি। কেউ সন্তোষজনক জবাব না দিলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন