শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • নবীনগরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    নবীনগরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন, নারিকেল, তিল, লেবু, মুসুর ও অন্যান্য উচ্চমূল্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মোস্তফা এমরান হোসেন।

    স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন বলেন, “সরকার কৃষকদের সহায়তায় বহুমুখী উদ্যোগ নিয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উন্নত মানের বীজ ও সার সরবরাহ এবং সচেতনতামূলক প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। কৃষকরা যাতে সময়মতো সঠিক চাষাবাদ করতে পারেন, সেজন্য এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলার ১৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন