শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

    লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মোরশেদ আলম ওরফে লোটাস মোরশেদকে গ্রেপ্তার করছে পুলিশ। 
    আজ বৃহস্পতিবার সকালে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যার মামলায় মোরশেদকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    গ্রেপ্তার মোরশেদ আলমের বাড়ি রামগঞ্জের চন্ডিপুর এলাকায়। তিনি রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি।  

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মোরশেদ আলম ওরফে লোটাস মোরশেদকে লক্ষ্মীপুর সদরে শিক্ষার্থীদের ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। 

    পুলিশ জানায়, চার আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন