শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করলো বিএসএফ

    খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করলো বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে কাঁটাতারের বেড়ার একটি ফাঁক দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় বলে জানা গেছে।

    পুশ-ইন হওয়া ব্যক্তিরা এখন স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন এবং তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের ১২ জন নড়াইল এবং একজন যশোর জেলার বাসিন্দা।

    মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওসমান আলী বলেন, পুশ-ইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে কেউ ২০ বছর আগে, কেউ ৯ বছর আগে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়েছিলেন।

    জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। নতুন ১৩ জন ছাড়া বাকি সবাইকে ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    উল্লেখ্য, চলতি বছরের ৭ মে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করা শুরু করে ভারত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন