শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি
  • কক্সবাজার রামু: পাহাড় কর্তনে মাটির চাপায় যুবকের মৃত্যু

    কক্সবাজার রামু: পাহাড় কর্তনে মাটির চাপায় যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামুতে  রাতের আঁধারে পাহাড় নিধনকালে মাটি চাপা পড়ে এক যুবক  সিরাজুল হক ওরফে গুরাইয়া (২৮) নামের যুবকের  মৃত্যু হয়েছে। 
    মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিট অফিসের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

    বুধবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত যুবক  দক্ষিণ মিঠাছড়ি চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে। রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন 

    স্থানীয়দের বরাতে এ তথ্য জানান রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন।

    বন বিভাগ ও স্থানীয়দের সূত্র মতে, দীর্ঘ দিন ধরে স্থানীয় হেডম্যানের ছেলে নজরুলের ডাম্পার গাড়ি পাহাড় নিধন করে আসছিল। বুধবার রাতে প্রতিদিনের মতো মাটি নিধনকালে পাহাড় চাপা পড়ে। এতে গুরাইয়া আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়। নিহত গুরাইয়ার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

    অভিযোগ পাওয়া গেছে, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সাথে স্থানীয় হেডম্যানের গভীর সখ্যতা থাকার কারণে নিয়মিত হেডম্যানের ছেলের নেতৃত্বে পাহাড় নিধন চলে আসছে। স্থানীয়রা অভিযোগ দেয়ার পরও কোনো পদক্ষেপ নেয় না বন বিভাগ।

    অভিযোগ প্রসঙ্গে রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

    কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নূরুল ইসলাম বলেন, 'পাহাড় চাপা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন