শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার-১

    লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার-১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের দিঘলীর রমাপুর এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নুরুল হক নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    আজ বুধবার সকালে রমাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় নুরুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর স্বজনেরা জানায়, গত ১৬ জুন রাতে রমাপুর এলাকায় ওই কিশোরীকে ধর্ষণ করে নুরুল হক। পরে বিষয়টি জানাজানি হয়।

    গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরী চন্দ্রগঞ্জ থানায় এসে পুলিশে অভিযোগ করে। রাতেই নুরুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। আজ বুধবার সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন