শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নবীনগরে ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

    নবীনগরে ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্ষুদ্রঋণ কর্মসূচিকে আরও কার্যকর ও টেকসই করতে দিনব্যাপী “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম। এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রবীণ সাংবাদিক আবু কামাল খন্দকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তাসহ ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রশিক্ষণে অংশগ্রহণকারী ঋণগ্রহীতাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরতা অর্জন, সঞ্চয় সংস্কৃতি গড়ে তোলা এবং ঋণের যথাযথ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

    প্রধান অতিথি ইউএনও রাজীব চৌধুরী বলেন, “সরকার যে ক্ষুদ্রঋণ সুবিধা প্রদান করছে তা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে প্রত্যন্ত এলাকার মানুষও স্বনির্ভর হয়ে উঠবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    সমাপনী বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহল আমিন জানান, “এই প্রশিক্ষণ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে উপকারভোগীদের আত্মকর্মসংস্থানে দক্ষ করে গড়ে তোলা। আমরা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

    দিনব্যাপী এ প্রশিক্ষণ স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে স্বাগত জানান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন