শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • আনোয়ারায় ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার নিরবিচ্ছিন্ন সেবা

    আনোয়ারায় ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার নিরবিচ্ছিন্ন সেবা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎গত ৫ জুন থেকে ১৪ জুন টানা দশ দিনের ঈদুল আযহার ছুটি চলাকালীন সময়ে সবকিছু বন্ধ থাকলেও আনোয়ারা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করা হয়েছে। সেসময় মাঠ পর্যায়ে ও কেন্দ্রসমূহে কর্মী সংকট এবং ঔষধপত্রের সংকট থাকা সত্বেও জরুরী সেবাসমূহ চালু রেখে ছিল এই বিভাগটি। কেন্দ্রসমূহে এই সময়কালে মোট সাত জন প্রসূতি মা স্বাভাবিক প্রসব সেবা গ্রহন করেন, সেবা নেন চল্লিশ জন,প্রসব পরর্বতী সেবা নেন পনের জন। এছাড়াও ত্রিশ জন সাধারণ রোগী এবং পনের জন কিশোর কিশোরীকে এই ছুটি চলমান থাকা অবস্থায় সেবা প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন প্রকারের পরিবার পরিকল্পনা সেবা প্রদানও এসময় অব্যাহত ছিল।

    ‎আনোয়ারা উপজেলার মেডিকেল অফিসার ( মা ,শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব ) ডাক্তার দেবরাজ চক্রবর্ত্তী বলেন, কর্মী সংকট ও ঔষধপত্রের সংকট থাকা সত্বেও আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ছুটিকালীন সময়ে জরুরী সেবাসমূহ চলমান রেখে ছিলাম।এজন্য মাঠপর্যায়ের এবং কেন্দ্রসমূহে কর্মরত সকল কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। উপজেলা প্রশাসন এবং চট্রগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও নিরবিচ্ছিন্ন সহযোগিতার কারনে এই কার্যক্রম সম্ভব হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন