বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক
  • বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও ছাত্রদল কর্মী দ্বন্দ্ব, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

    বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও ছাত্রদল কর্মী দ্বন্দ্ব, পাল্টাপাল্টি হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাজী রিফাত নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মো: মানিক খন্দকার নামের এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। অপর দিকে ফেসবুকে মানিক খন্দকারও তাঁর উপর অতর্কিত হামলার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করে। 

    ঘটনাটি ১৫ জুন রাত রাত ১০ টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার দক্ষিণ মোড়ে ঘটে।

    ঘটনার পরে ছাত্রদল কর্মী মোঃ মানিক খন্দকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী রিফাত উভয়ে অতর্কিত হামলার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন।

    আহত কাজী রিফাত জানান, শনিবার (১৪ জুন) বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষিত হয়। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ওই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া এক নেতাকে অভিনন্দন জানাই। এই শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে ছাত্রদলকর্মী মোঃ মানিক খন্দকার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমাকে আহত করে।

    ছাত্রদল কর্মী মানিক খন্দকার জানান, আমাদের পাহাড়পুর ইউনিয়নে সমন্বয়ক দাবী করা কিছু ব্যক্তি বিগত দিনে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার ছবি ও মাদকের সেবনের ছবি ফেক আইডির মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশ হওয়ায় তারা সেই আইডি আমি চালায় সন্দেহে গতকাল রাতে আউলিয়া বাজার দক্ষিণ মোড়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। 

    এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বলেন, আমরা দুই পক্ষ থেকে অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন