বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক
  • বাঁশখালীর ‘ড্রোন নির্মাতা’

    আশির পেলেন তারেক রহমানের সহায়তার আশ্বাস

    আশির পেলেন তারেক রহমানের সহায়তার আশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রামের বাঁশখালীর উদীয়মান ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের উদ্ভাবনী প্রতিভাকে সম্মান জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ জুন) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আশির উদ্দিনের পুইছড়ির বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও সহানুভূতি জানান।
    ‎
    ‎প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
    ‎এসময় তারেক রহমানের পক্ষ থেকে আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। একইসঙ্গে তাকে কারিগরি প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও প্রদান করেন তিনি।
    ‎‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা ও বার্তা পৌঁছে দেন।

    ‎প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

    ‎এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর চট্টগ্রাম প্রতিনিধি ফখরুল ইসলাম শাহীন প্রমুখ।

    ‎প্রসঙ্গত, মোহাম্মদ আশির উদ্দিন নিজ উদ্যোগে ড্রোন নির্মাণ করে প্রযুক্তি জগতে দৃষ্টি আকর্ষণ করেন। তার প্রতিভা এবং চেষ্টাকে উৎসাহ দিতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এমন পদক্ষেপ নিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন