বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক
  • কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্র সহ নিহত ৩, আহত ১০

    কক্সবাজারের রামুতে  যাত্রীবাহী বাসের  সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্র সহ  নিহত ৩, আহত ১০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামুতে যাত্রীবাহী পুরবী  বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে আরো ১০ যাত্রী। 

    সোমবার (১৬ জুন) সকাল ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকার জেঠিরাস্তায়  এ দুর্ঘটনাটি  ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন।

    নিহতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের এনজিও কর্মী  রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।

    রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন আরও  বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী ক্যাভার্ড ভ্যান রামু রশিদ নগর এলাকায় পৌছালে এদের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের ৩ যাত্রী নিহত হয়। আর ও ১০  জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্য ১ জন নারী ও ১ জন পুরুষ একজন শিশু রয়েছে।

    ওসি আরও বলেন, ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন