শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। 

    নিহত মাইক্রোবাস চালকের নাম মোঃ সোহাগ মিয়া (৪০)। এছাড়াও মাইক্রোবাসে থাকা ৭-৮ জন আহত হয়েছে। 

    ১৫ জুন রোববার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই ডাক্তার বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, ‘বেলা ১২ টার দিকে উপজেলার শশই এলাকায় সিলেটগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিকের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়।’

    মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন