শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ঈদের ছুটি শেষে চাঁদপুর থেকে কর্মস্থলে ফেরা শুরু, লঞ্চঘাটে যাত্রীদের ভিড়

    ঈদের ছুটি শেষে চাঁদপুর থেকে কর্মস্থলে ফেরা শুরু, লঞ্চঘাটে যাত্রীদের ভিড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটি ও পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে আবারও চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

    রবিবার (১৫ জুন) সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। প্রতি ঘণ্টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। পরিবার নিয়ে কোনো ভোগান্তি ছাড়াই ফিরছেন লঞ্চযাত্রীরা।

    কারও সঙ্গে রয়েছেন স্ত্রী-সন্তান। সবার মুখেই ঈদের আনন্দ। কেউ কেউ বলছেন, এবারের ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক।

    নীরব নামে এক যাত্রী জানান, চাঁদপুর থেকে ঢাকায় লঞ্চে করে মাত্র ১৮০ টাকায় যাওয়া যাচ্ছে। ঘাটে বেশ কিছু হোটেল আছে, এতে যাত্রীদের সুবিধা হচ্ছে। ঘাটের সামনে অটো সিএনজি চালকদের কোনো বাড়াবাড়ি নেই। তবে লঞ্চগুলো ঢাকা থেকে চাঁদপুর আসা-যাওয়ায় ৩ ঘণ্টা ৪৫ মিনিটের মতো সময় লাগাচ্ছে যা বিরক্তিকর। এটা আরও কমিয়ে আনতে পারলে নদীতে নিরাপদ এই লঞ্চযাত্রায় যাত্রীরা আরও স্বস্তি পেতো।

    যাত্রী রতন হোসাইন বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের আগের দিন চাঁদপুরে এসেছি। এ বছর কোনো হয়রানি বা ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপন করেছি। পরিবারের সঙ্গে ঈদ শেষে এখন আবার ফিরে যাচ্ছি। লঞ্চে যাওয়া মানে স্বস্তিদায়ক ঈদযাত্রা। ঘণ্টায় ঘণ্টায় লঞ্চ থাকায় ভেতরে তেমন একটা চাপ নেই।

    চাঁদপুর বিআইডব্লিউটির উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিএ থেকে পর্যাপ্ত লঞ্চ ব্যবস্থা রেখেছি। তবে প্রয়োজন না হওয়ার সিডিউলের বাইরের কোনো লঞ্চ যোগ করতে হয়নি। এ বছর যাত্রীরা খুব ভালোভাবে ঈদ যাত্রা করতে পারছেন। এখনো পর্যন্ত কোনো যাত্রীর অভিযোগ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রী চাপ বাড়লে ৬ টি লঞ্চ অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন