শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • কিশোরীকে ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরে গ্রেপ্তার- ২

    কিশোরীকে ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরে গ্রেপ্তার- ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগতিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভুক্তভোগী কিশোরী ধর্ষণের শিকার হন। পরে শুক্রবার রাতে কিশোরীর মা চারজনকে আসামি করে রামগতি থানায় একটি মামলা করেন।

    গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের নাম রাজু হাসান (১৮); অপরজনের নাম শরীফ হোসেন (২৪)।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামগতির চরগাজীর দক্ষিণ টুমচর এলাকায় বুধবার সকালে বাড়ির পাশে ছাগল বেঁধে এসেছিলেন ওই কিশোরী। দুপুর ১টার দিকে ছাগলটি আনতে গেলে স্থানীয় জুয়েল হোসেন, আজাদ হোসেন, রাজু হাসান ও শরীফ হোসেন কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে নানা হুমকিও দেয় অভিযুক্তরা।

    পুলিশ কর্মকর্তা কবির হোসেন বলেন, উপজেলার চরগাজীর দক্ষিণ টুমচর এলাকা থেকে অভিযুক্ত রাজু হাসান ও শরীফ হোসেনকে আটক করা হয়। পরে এই মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন