শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • খাগড়াছড়িতে নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

    খাগড়াছড়িতে নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় মাইনী নদীর সঙ্গে সংযুক্ত একটি ছোট নদীর সংযোগস্থলে ডুবে আরিয়ান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আরিয়ান দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে লাকড়ি ধরতে গিয়ে আরিয়ান হঠাৎ পানির স্রোতে ভেসে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

    ঘটনার পরপরই দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের খবর পেয়ে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

    দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন জানিয়েছে, সকাল থেকে তাদের উদ্ধার অভিযান চলমান ছিল এবং অবশেষে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন