শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • খাগড়াছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও দেবর পুলিশ হেফাজতে

    খাগড়াছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও দেবর পুলিশ হেফাজতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রামে মিনজু আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিনজু আক্তারের স্বামী মো. ফরহাদ এবং দেবর মো. সোহাগকে পুলিশ হেফাজতে নিয়েছে।

    নিহত মিনজু আক্তার উপজেলার গোদাতলী এলাকার বাসিন্দা আহম্মদ নবীর মেয়ে এবং তিনি দুই শিশু কন্যা সন্তানের জননী ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির অদূরে একটি ছোট আম গাছের নিচে মিনজুর লাশ নিয়ে বিলাপ করছিলেন তার স্বামী ফরহাদ। তার বিলাপ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ফরহাদ জানান, পারিবারিক কলহের জেরে মিনজু পাশের আম গাছে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

    নিহতের পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তবে নিহত মিনজুর বাবার পরিবারের সদস্যরা এটিকে আত্মহত্যা মানতে নারাজ। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, মিনজুর স্বামী মাদকাসক্ত ছিলেন এবং পূর্ব থেকে চলে আসা পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।

    মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। তিনি নিশ্চিত করেন যে, এ ঘটনায় স্বামী ও দেবরকে আটক করা হয়েছে। ওসি রুবেল আরও জানান, "তদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন