শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ঈদ উৎসবের আনন্দে ভাসছে চাঁদপুর বড় স্টেশন, দর্শনার্থীদের ভীড়

    ঈদ উৎসবের আনন্দে ভাসছে চাঁদপুর বড় স্টেশন, দর্শনার্থীদের ভীড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে মেতে উঠেছে দর্শনার্থীরা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন।

    তিন নদীর মোহনায় স্বস্তির নিঃশ্বাস নিতে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর এ এক অপূর্ব আয়োজন চাঁদপুর মোহনা,শুধু চাঁদপুর নয় আসপাশের জেলা থেকেও ঈদের ছুটিতে ঘুরার জন্য পছন্দের তালিকায় শীর্ষে স্থান পায় এই মোহনা, সব সময় এখানে দর্শনার্থীদের আনাঘোনা থাকলেও ঈদের সময় মুখরিত হয়ে উঠে তরুণ তরুণী,মাঝবয়েসী নারী পুরুষের আনন্দময় উপস্থিতিতে।

    সকাল থেকেই মোহনায় দর্শনার্থীদের বিচরণ থাকলেও গোধূলি লগ্নে রাখাল গরু ছাগল বকরি ভেড়ার পাল নিয়ে যখন ঘরে ফেরে ঠিক তখন ই সবাই প্রিয় মানুষটিকে নিয়ে মোহনায় ভিড় জমাচ্ছেন সূর্যাস্ত দেখতে পাশাপাশি এখানে রয়েছে স্প্রিডবোর্ড,নৌকা করে মিনি কক্সবাজার নামে খ্যাত মেঘনার বালুচরের সৌন্দর্য মণ্ডিত দৃশ্য উপভোগের সুযোগ,রয়েছে ঘোড়ায় চড়ার আয়োজন।

    জানা যায়, ১৯২১ এবং ১৯৭১ সালে এই স্থানটিতে ঐতিহাসিক নির্মম দুটি গণহত্যা হয়েছিলো তা করেছিলো বৃটিশ এবং পাকবাহিনী,চা শ্রমিক দিবস ২০ মে যে চা শ্রমিক কে হত্যা করায় দিবস টি পালিত হচ্ছে সে শ্রমিককে এখানেই ১৯২১ সালের ২০ মে হত্যা করা হয়েছিল, এখানে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রক্তধারা ভাস্কর্য এবং প্রবেশপথেই রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সৌজন্যে 'ইলিশ ভাস্কর্য'।

    দর্শনার্থী রাসেদ বলেন,মোহনা টা আসলেই অমায়িক সুন্দর এটা একবার আসলে এক রকম সুন্দর লাগে,আমি প্রায় আসি এখানে ঘুরতে,এটা আসলে সব দিক থেকে সুন্দর,বাতাস,ভিউ,প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে অসাধারণ।

    ক্ষুদে শিক্ষার্থী তামান্না বলেন, বাবা-মার সঙ্গে ঘুরতে বের হয়েছি। বড় স্টেশন মূল হেঁটে এসে নৌকায় চলেছি ঘুরাতে উঠেছি। বেশ ভালো লেগেছে আমাদের। ঘুরতে বের হলে বাবা আমাদের এ নদীর পার নিয়ে আসেন।

    দর্শনার্থী তারেক বলেন,এখানে আমরা প্রায় আসি খুব ভালো লাগে বন্ধুরা মিলে আসলে আড্ডা দিতে মন ভরে যায়,কিন্তু আজকে প্রথম এখান থেকে নৌকা করে মাঝিরা মিনি কক্সবাজার বলে একটা চরে নিয়ে যায়,যাওয়া আসা ১০০ টাকা করে জন প্রতি সেখানে ২ টাকার খাবার ১০ টাকায় বিক্রি হয়,সেখানে গেলে ঠকবেন টাকা বেশি নেয় সব কিছু হুদাই অনেক ভালো ভালো বলে।

    চানাচুর বিক্রেতা কার্তিক বলেন,এখানে ভালোই লোক আসে তবে এখন ঈদের সময় তো এখন আরো বেশি মানুষ এখন আমার বেচা বিক্রি ও ভালো হয়।

    চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঈদের ছুটিতে মানুষ পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যান। মানুষ যাতে নির্বিঘ্নে বিনোদন কেন্দ্রের সময় কাটাতে পারেন তার জন্য পুলিশের পক্ষ থেকে স্পটগুলোতে পুলিশ প্রধান করা হয়েছে। এছাড়া ঈদ কেন্দ্রীয় সার্বক্ষণিক মোবাইল টিম টহল নজরদারি রয়েছে। আশাকরি মানুষ হয়রানি এবং দুর্ভোগ ছাড়াই ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন