শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • জামায়াত নেতার মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ডে রূপ দিয়ে অস্থিতিশীলতার অভিযোগ এ্যানির

    জামায়াত নেতার মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ডে রূপ দিয়ে অস্থিতিশীলতার অভিযোগ এ্যানির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম-মহাসিচব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হামলায় নয়, জামায়াত নেতা ও মসজিদের ইমাম কাউছার আহমদের মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে। কিন্তু এই ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ডে রূপ দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন জামায়াতের নেতা-কর্মীরা।

    আজ সোমবার সকালে শহরের নিজ বাসভবনের বসির ভিলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ্যানি হুঁশিয়ার করে বলেন, ‘জামায়াতের নেতা-কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীল অবস্থা তৈরি করে, তাহলে তা ভালো হবে না।’

    জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য জামায়াত-বিএনপি এক হয়ে আন্দোলন সংগ্রাম ও লড়াই করছে।’ সেই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। 

    সামাজিক অবক্ষয়, পারিবারিক বিরোধ ও টিউবওয়েল চুরির মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু সেই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন এ্যানি। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

    এ্যানি আরও বলেন, জামায়াত নেতার জানাজায় অংশ নিতে গিয়ে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু  ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের আচরণ কোনোভাবে কাম্য হতে পারে না। অতীতের মতো জামায়াত নেতাদের সাথে বিএনপির সু-সর্ম্পক যেন থাকে, সেটা আমাদের কাম্য। স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করবেন না। তাহলে সুন্দর পরিবেশ আর থাকবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন