শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ঈদের দিন বিজয়-২৪ হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করছে প্রশাসন

    ঈদের দিন বিজয়-২৪ হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করছে প্রশাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছেলে শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪ হলে অবস্থানরত সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য হল প্রশাসনের উদ্যোগে ঈদের দিন রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হচ্ছে। 

    বৃহস্পতিবার (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

    জানা যায়, অন্যান্য হলের তুলনায় বিজয়-২৪ হল বড় হওয়ায় এই হলটিতে ঈদের ছুটিতে শিক্ষার্থীরা বেশি অবস্থান করেন। এছাড়া, ঈদের বন্ধে অনেক সনাতনী বা অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা হলে অবস্থান করেন। হলে অবস্থানরত সেই সকল শিক্ষার্থীদের জন্য হল প্রশাসনের উদ্যোগে ঈদেন দিন রাতে বিশেষ খাবার সরবরাহ করা হবে। 

    এবিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, 'অন্যান্য হলের তুলনায় বিজয়-২৪ হল বড় হওয়ায় এই হলটিতে শিক্ষার্থীরা বেশি অবস্থান করেন। এছাড়া, এই হলটিতে ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীও অনেক থাকেন। যারা আবার ঈদের বন্ধে হলে অবস্থান করেন। গত ঈদে আমরা হল প্রশাসনের উদ্যোগে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করতে যাচ্ছি।'

    কী ধরনের খাবার সরবরাহ করা হলে?– এমন প্রশ্নে প্রাধ্যক্ষ জানান, 'এটি শিক্ষার্থীদের ওপর নির্ভর করবে। শিক্ষার্থীরা যা খেতে চাইবেন আমরা সেটিই ব্যবস্থা করবো।'


    রাফি হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন