শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • সাবেক এমপির ওয়েল গ্রুপে কেএনএফের পোশাক তৈরি, গ্রেপ্তার ৪

    সাবেক এমপির ওয়েল গ্রুপে কেএনএফের পোশাক তৈরি, গ্রেপ্তার ৪
    চট্টগ্রামে আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুচ ছালাম ‘ওয়েল গ্রুপের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে আওয়ামীলীগের সাবেক এমপির ওয়েল গ্রুপের কারখানায় পাহাড়ি সশস্ত্র সংগঠনের ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট’(কেএনএফ) ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    সোমবার (২ জুন) রাতে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে সোমবার (২ জুন) রাতে আটক করা হয়।

    গ্রেপ্তার হওয়া তারেকুল ইসলাম ‘ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের’পরিচালক। সাবেক এমপি আব্দুচ ছালামের পারিবারিক প্রতিষ্ঠান ‘ওয়েল গ্রুপের’ পরিচালক। আব্দুচ ছালাম ‘ওয়েল গ্রুপের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ। তিনি আওয়ামীলীগ আমলে একাধারে নয় বছর সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। 

    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন এ বিষয়ে বলেন, গ্রেপ্তার অন্য তিনজন হচ্ছে— তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান। তারা ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এ প্রতিষ্ঠান থেকে কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহ করা হচ্ছিল।
    গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

    এর আগে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চার দফা অভিযান চালিয়ে মে মাসে ৪৭ হাজার ৫৮৫ পিস ইউনিফর্ম ও ৩১৫ ফুট ইউনিফর্মের থান কাপড় জব্দ করে পুলিশ। এ ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তে ১৫ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    ওসি আফতাব উদ্দিন আরও বলেন, এ চক্রের মূল হোতা মংহ্লাসিন মারমা ওরফে মং মারমাকে শনাক্ত করা হলেও এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।     


    আসগর সালেহী, প্রতিনিধি, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন