শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে যৌথ বাহিনীর অভিযান

    লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে যৌথ বাহিনীর অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীতে স্থানীয় উপজেলা প্রশাসন অভিযান শুরু করেছে।
     
    সোমবার (২জুন) সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবৈধ দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অবৈধভাবে দেওয়া বাঁধ ও জাল অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, সেনাবাহিনীর কমান্ড অফিসার ক্যাপ্টেন মেহেদী হাসান সজল, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম, পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুর রহিম প্রমুখ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, একশ্রেণির অসাধু ব্যক্তিরা ভুলুয়া নদী দখল করে মাছ ধরার জাল দিয়ে নদীর পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। নদীর স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে আমরা অভিযান শুরু করেছি। এতে আজ প্রায় দুই কিলোমিটার এলাকায় ২০টি মাছ ধরার জাল, বাঁশ সহ বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। 

    এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, গতবছর এ নদীর অবৈধ দখলের কারণে দীর্ঘ চার মাস ধরে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার লাখ লাখ মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছিল। এদিকে অভিযানটি আরও আগে শুষ্ক মৌসুমে শুরু করার প্রয়োজন ছিল বলে মনে করছেন স্থানীয়রা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন