সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • বর্ষায় ভ্রমণ কর‍ার সময় সঙ্গে রাখবেন যেসব প্রয়োজনীয় জিনিস

    বর্ষায় ভ্রমণ কর‍ার সময় সঙ্গে রাখবেন যেসব প্রয়োজনীয় জিনিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্ষার আবহাওয়ার সঙ্গে বদলায় প্রয়োজন, বদলায় জীবনধারা। এই ঝিরিঝিরি বৃষ্টি, এই ঝুম। আষাঢ়-শ্রাবণ এবং এই দুই মাস পেরিয়েও কয়েক মাস পর্যন্ত বৃষ্টি নামতে পারে হুটহাট। চারপাশে পিচ্ছিল রাস্তাঘাট, রাস্তায় জমা পানি, মাটির সোঁদা ঘ্রাণ— বর্ষা এলে যেন প্রাণ ফিরে পায় প্রকৃতি।

    পাহাড় হোক বা সমুদ্র- রাস্তা থাকে পিচ্ছিল। নামতে পারে ধ্বস। সঙ্গী হতে পারে ঝড়ো হাওয়া বা তুফান। তাই এ সময় সচেতন থাকা ভালো। বর্ষায় ভ্রমণ করতে বাড়তি যেসব প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখবেন—

    রেইনকোট ও ছাতা 
    বর্ষায় ভ্রমণ করতে চাইলে ব্যাগে ছাতা ও রেইনকোট অবশ্যই রাখতে হয়। অকারণে ভিজলে ঘোরার আনন্দই মাটি হবে।

    স্যানিটাইজার
    সংক্রমণের ঋতু বর্ষা। জ্বর, কনজাঙ্কটিভাইটিস, ইউরিন ইনফেকশনসহ নানান রোগ হয় এ সময়। তাই নিজের পরিচ্ছন্নতায় মনোযোগ দিতে হবে। ব্যাগে রাখুন স্যানিটাইজার। বারবার তা দিয়ে হাত পরিষ্কার করে নিন।

    প্রয়োজনীয় ওষুধ
    বর্ষায় বাইরের পানি পানে পেটের গোলমাল হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া বাইরে ঘুরতে গেলে সফরের সময় বমি, মাথা ধরার মতো সমস্যাও দেখা দিতে পারে। সর্দি-কাশি-জ্বর হওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।

    জুতা
    বর্ষায় ঘুরতে গেলে এমন জুতা পরুন যেন সেটি জলরোধক ক্ষমতা সম্পন্ন হয়। ভেজা জুতা দীর্ঘক্ষণ পায়ে পরলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। সেসঙ্গে জ্বর-ঠান্ডার আশঙ্কাও থাকে। সম্ভব হলে একজোড়া বাড়তি জুতা সঙ্গে রাখুন।

    ছোট তোয়ালে
    ব্যাগে একটি ছোট তোয়ালে থাকলে বৃষ্টিতে চুল বা শরীর ভিজে গেলে মুছে নিতে পারবেন দ্রুত। এই সময়ের জন্য এমন তোয়ালে বেছে নিন, যা সহজে পানি শোষণ করতে সক্ষম এবং শুকিয়েও যায় সহজে।

    প্লাস্টিক জিপলক
    ব্যাগে বেশ কয়েকটি প্লাস্টিকের জিপলক পাউচ ভরে রাখুন। বৃষ্টির সময় এগুলোতে ফোন, চার্জার, ওষুধ, টাকা পয়সা ইত্যাদি ভরে রাখতে পারবেন। এতে প্রয়োজনীয় জিনিসগুলো সুরক্ষিত থাকবে।

    এছাড়াও বর্ষায় ভ্রমণ করলে সঙ্গে একটু বেশি জামাকাপড় রাখতে হয়। বৃষ্টিতে ভিজে গেলে পোশাক শুকানো কষ্টসাধ্য হয়ে পড়ে। ভেজা পোশাকে বাজে গন্ধ হয়। আবার ভেজা পোশাক গায়ে দিলে ঠান্ডা লাগারও ভয় থাকে। তাই বেশি করে শুকনো কাপড় সঙ্গে রাখুন যেন চটজলদি পালতে নিতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ