সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কম খরচে দেশ ভ্রমন

    কম খরচে দেশ ভ্রমন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমন কথা এলেই মনটা নেচে ওঠে বেড়াতে যাওয়ার জন্য। অনেক দিন আগে থেকে অনেকেই সফরের জন্য প্রস্তুতি নিতে থাকেন। 
     
    খুব ভাল হয় যদি বিশেষ কোথাও অথবা বিদেশে কোথাও যাওয়া যায়। কিন্তু বিপুল খরচের ভয়ে অনেকেই আবার সে ভাবনা থেকে পিছিয়েও আসেন। কম খরচেও ঘুরে ঘুরে আসতে পারেন বিদেশ থেকে। তাদের জন্য রইল তেমন কয়েকটি জায়গার সন্ধান।

    নেপাল

    তিন-চার দিনের ছুটি পেলে কাঠমান্ডু এবং তার আশপাশের কিছু এলাকা ঘুরে আসতে পারেন। তার বেশি সময় থাকলে পোখরা এবং তার আশপাশের এলাকাও ঘুরে দেখার সুযোগ পাবেন। কাঠমান্ডুর অলিগলি, পুরনো শহর, সন্ধ্যায় বৌদ্ধমন্দিরের আরতি দেখে মন ভাল হবে। খরচ খুব বেশি নয়। তবে আকাশপথে পাড়ি দিতে হবে।

    ভুটান

    আকাশপথে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ভুটান। এক দিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত রূপ আর অন্য দিকে আধ্যাত্মিকতা, ভুটানের মূল আকর্ষণ। এই শীতে কম খরচে ঘুরে আসতে পারেন পারো, থিমফু, ফুনশেলিং।

    ভিয়েতনাম

    প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে ভিয়েতনাম অন্য অনেক জায়গা থেকে এগিয়ে। ভিয়েতনামের ‘হা লং’ উপসাগরকে ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসাবে ঘোষণা করেছে। শীতের ভিয়েতনাম আরও সুন্দরী হয়ে ওঠে। এক দিকে সমুদ্রের গর্জন, অন্য দিকে মনোরম পরিবেশ। শীতের মরসুমে সঙ্গীর হাত ধরে অনায়াসে পাড়ি দিতে পারেন ভিয়েতনামের উদ্দেশে।

    মলদ্বীপ

    দিগন্তবিস্তৃত নীল জলরাশি ও রোমাঞ্চকর সমু্দ্রের তলদেশে সঙ্গীর সঙ্গে হারিয়ে যেতে চাইলে এই শীতে আপনার ঠিকানা হতে পারে মলদ্বীপ। এই শহরে যাওয়ার যাওয়ার ইচ্ছা রয়েছে অনেকেরই। এই শীতে আপনার কয়েক দিনের ঠিকানে হতে পারে মলদ্বীপ। আকাশ আর সমুদ্রের নীল মিলেমিশে এক হয়ে যায়। শীতের মরসুমে মলদ্বীপের সৌন্দর্য বেড়ে দ্বিগুণ হয়। সেই সৌন্দর্যের সাক্ষী হতে চাইলে দেরি না করে বেরিয়ে পড়াই ভাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ