সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • মধুচন্দ্রিমা হোক স্বপ্নের মতো: এই ছয় গন্তব্যে কাটুক জীবনের সেরা সময়

    মধুচন্দ্রিমা হোক স্বপ্নের মতো: এই ছয় গন্তব্যে কাটুক জীবনের সেরা সময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈশাখের শুরুতে বিয়ের মৌসুম জমে উঠেছে। সেইসঙ্গে নতুন দম্পতিরা এখন ব্যস্ত হানিমুনের পরিকল্পনায়। হাঁসফাঁস গরমে শহরের কোলাহল থেকে দূরে কোথাও নিরিবিলি ও মনোরম পরিবেশে কাটাতে চান একান্ত সময়। কোথায় গেলে হানিমুন হয়ে উঠবে আরও রোমাঞ্চকর ও স্মরণীয়? জেনে নিন এমন ছয়টি গন্তব্যের কথা—যেখানে আপনি আর আপনার জীবনসঙ্গী কাটাতে পারেন একান্ত, ভালোবাসায় ভরা মুহূর্ত।

    আন্দামান ও নিকোবর: নীল জল আর নির্জনতায় প্রেমের ছোঁয়া
    যারা নির্জনতা আর প্রকৃতির নিঃসঙ্গ রূপ ভালোবাসেন, তাদের জন্য আদর্শ গন্তব্য আন্দামান ও নিকোবর। এখানে স্কুবা ডাইভিং, কায়াকিং, স্নরকেলিংয়ের পাশাপাশি সময় কাটাতে পারেন পোর্ট ব্লেয়ার, হ্যাভলক আইল্যান্ড, রাধানগর ও এলিফ্যান্ট বিচে।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১৫–২৫ হাজার টাকা (দুজনের)

    কুর্গ: ভারতের স্কটল্যান্ডে রোমান্টিক ছুটি
    দক্ষিণ ভারতের কর্নাটকে অবস্থিত কুর্গ—জঙ্গল, পাহাড় আর ঝরনায় ঘেরা এক স্বপ্নিল প্রান্তর। এখানে আলো-আঁধারি পরিবেশ, কুয়াশা-মাখা সকাল আর চা-বাগানের সৌন্দর্য আপনাদের সম্পর্ককে করবে আরও গভীর।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ২০–২৫ হাজার টাকা (দুজনের)

    লাদাখ: প্রেম ও পাহাড়ের পারফেক্ট কম্বিনেশন
    উঁচু পর্বত, হিমশীতল হাওয়া আর শান্ত প্রকৃতির খোঁজে যারা বেরিয়ে পড়তে চান, তাদের জন্য লাদাখ উপযুক্ত গন্তব্য। প্যাংগং লেক, নুবরা ভ্যালি, শান্তি স্তূপ কিংবা লেহ প্যালেস—সবকিছুতেই রয়েছে প্রেমময় নির্জনতা।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১৫–২০ হাজার টাকা (দুজনের)

    উটি: পাহাড়ি শহরে প্রেমের রঙ ছড়িয়ে দিন
    তামিলনাড়ুর এই মনোরম শহর প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ। টয়ট্রেন, বোটানিক্যাল গার্ডেন কিংবা দোদাবেতা পিক—প্রতিটি স্থানেই রয়েছে আলাদা অনুভবের ছোঁয়া।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১৮–২৫ হাজার টাকা (দুজনের)

    নৈনিতাল: হ্রদের শহরে হৃদয়ের কথা
    উত্তরাখণ্ডের নৈনিতাল যেন হানিমুনের জন্য এক নিখুঁত শহর। এখানকার শান্ত হ্রদ, পাহাড়ি রাস্তা আর শীতল আবহাওয়া আপনাদের স্মৃতিকে করে তুলবে আরও রঙিন।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১০–১৫ হাজার টাকা (দুজনের)

    ওয়ানড়: কেরলের বুকে অফবিট রোমান্স
    প্রকৃতির মাঝে নির্জন এক হানিমুন কাটাতে চাইলে চলে যান ওয়ানড়ে। চেম্ব্রা পিক, ওয়েনাড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র আর এদাকাল গুহার মতো দর্শনীয় স্থান আপনাদের ভ্রমণকে করে তুলবে অনন্য।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১২–১৭ হাজার টাকা (দুজনের)

    হানিমুন মানেই শুধু ভ্রমণ নয়, এটি একসঙ্গে জীবনের নতুন পথচলা শুরু করার সময়। তাই জায়গা বেছে নিন বুঝে-শুনে। আবহাওয়া, বাজেট ও পছন্দের মিলেই তৈরি হোক এক অনন্য হানিমুন অভিজ্ঞতা—যা স্মৃতির খাতায় থেকে যাবে সারাজীবন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ