শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী

    বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিজে নেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

    রুহুল কবির রিজভী বলেন, আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না। দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। শত শত মিথ্যা মামলায় আমাদের জীবনযাপন করতে হয়েছে। সেই জায়গা থেকে মুক্ত করেছে এই আরমান মোল্লারা। তার সন্তানরা কেন এতিমখানায় থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকটি শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে। 

    আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। এই পরিবারের সন্তানরা মানুষ না হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণ এবং পড়াশোনার খরচ এগুলো সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। যে জীবন দিয়েছে তার সন্তানরা এতিমখানায় চলে যাবে এটা হতে পারে না। 

    এ সময় স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রুহুল কবীর রিজভী।


    জেলা প্রতিনিধি নরসিংদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন