শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • মুন্সীগঞ্জে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

    মুন্সীগঞ্জে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    'সেবার ব্রতে চাকরি’ স্লোগানে মুন্সীগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার ফলাফল ঘোষণা করেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয় এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    পুলিশ সুপার উত্তীর্ণদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার আহ্বান জানান। অনুষ্ঠানে টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, পিপিএম ও সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ২০টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক স্ক্রিনিং শেষে ২৪১ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ১৪৬ জন অংশগ্রহণ করে ২৩ জন উত্তীর্ণ হন। শেষপর্যন্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন