বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের কল্যাণে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন

    গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের কল্যাণে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

    বৃহস্পতিবার (২২ মে) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা অধ্যাদেশের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেন এবং শহীদ পরিবার ও আহতদের যথাযথ সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

    এছাড়াও, বৈঠকে আরও কয়েকটি নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা পরবর্তীতে সরকারিভাবে জানানো হবে।

    এতে ২০২৫ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহের বিষয়ে দিক-নির্দেশনাও প্রদান করা হয়।

    এছাড়া, বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন