বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

    নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী জেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজে পরিবারটির সদস্যরা সকলে অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে পই লাগানোর সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে যায় তাদের ওপর। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ বাবু (৬৩) ও শাবনা (২৯)। গুরুতর আহত অবস্থায় ওয়াতোন (৫০) কে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা দলে দলে নিহতদের বাড়িতে ছুটে আসছেন। এক পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নিস্তব্ধতা।

    এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, "এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।"

    ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।


    নাজমুল হুদা, জেলা প্রতিনিধি নীলফামারী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন